ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সৌদি সিভিল ডিফেন্স বিজ্ঞপ্তিতে

সৌদি আরব মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড এলার্ট জারি

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ১০:১২ এ এম
সৌদি আরব মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড এলার্ট জারি

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড এলার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কর্তৃপক্ষের জারি করা সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দেশটির আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা হলো ‘রেড এলার্ট’।

চরম ঝুঁকিপূর্ণ আবহাওয়া পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে এই সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশে আবহাওয়া অস্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতও হচ্ছে।

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তখন ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়েছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)