ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট ঈদে মিলাদুন্নবী, ইতিহাস, ঐতিহ্য ও আলেমদের মতভেদের অন্তরালে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে ভারতের ড্রোন যশোর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ মক্কা চুক্তি’তে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান....প্রধানমন্ত্রীর বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক....রাষ্ট্রপতি কুবির নজরুল হলে মারামারি, বহিষ্কৃত দুই শিক্ষার্থীর নিরাপত্তা চেয়ে আবেদন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

এস এম মিজান

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৪:২১ পিএম
আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করার পর ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. রেজাউল করিম। 

বুধবার (২৬ আগস্ট) তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

এর পর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই পুলিশ সুপার। ফেসবুক পোস্টে মো. রেজাউল করিম লেখেন, আমি সংযুক্ত: আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হলো আমার পোস্টিং দিয়ে।

আলহামদুলিল্লাহ, বিগত ১৫ বছরের চাকরিতে ৯ বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, কিছুই মনে করিনি, এখনো মনে করব না।

শুধু এটুকুই বলব, এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না।

১০০% সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিচ্ছু বলার নাই।

এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়। তিনি আরও লেখেন, অন্যায়কে মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়।

আমার আর বোধ হয় চাকরি করা হলো না। ভালো থাকবেন সবাই।--তথ্য সূএ- আর টিভি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)