ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ জন কাঁচামালের মূল্যবৃদ্ধি গ্যাস বিদূৎ সংকটের কারণে আজ থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য...বিরোধীদলীয় নেতা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর রাজধানীতে চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ১২:৩৪ এ এম
আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন

মধ্যপ্রাচ্যের সংঘাতে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী।

একই সঙ্গে শি জিনপিং জানান, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন। একই বছর দেশটিতেই অনুষ্ঠিত হবে জোটটির ১৯তম সম্মেলন।

শনিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিকসকে গ্লোবাল সাউথের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করে শি জিনপিং বলেন, উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার মডেল হিসেবে ব্রিকসকে উদ্ভাবননির্ভর উন্নয়ন এগিয়ে নিতে হবে।

ব্রিকসের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে জোটটির যাত্রা শুরু হয়। পরে এতে আরও দেশ যুক্ত হয়।

বর্তমানে ব্রিকসের সদস্য দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)