Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৩:৩৯ পিএম
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

বাংলাদেশে ফেরার মাস হিসেবে ডিসেম্বরের কথা আগেই জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এবার তিনি বলেছেন, কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ডিসেম্বরেই তুলে ধরবেন।

তবে পরিকল্পনাটি ডিসেম্বরের ঠিক কোন সময়ে প্রকাশ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।

সম্প্রতি লন্ডনে আয়োজিত ‘Safeguarding Democracy in Bangladesh: Rights, Freedoms and the Rule of Law’ শীর্ষক একটি সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথা জানান।

লন্ডনের ওয়ান গ্রেট জর্জ স্ট্রিটের গডফ্রে মিচেল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কানাডা ও যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (GCDG) এর আয়োজন করে।

সেমিনারে শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশ শাসনব্যবস্থা, নিরাপত্তা ও জনগণের আস্থার ক্ষেত্রে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ডিসেম্বর মাসে কীভাবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জানাবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান।

এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। চলতি বছরের জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন।

জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থান দমনে সংঘটিত অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়।

শেখ হাসিনা বিচারপ্রক্রিয়া ও রায় প্রত্যাখ্যান করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সেমিনারে শেখ হাসিনা ছাড়াও বক্তব্য দেন তার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাজ্যের এমপি বব ব্ল্যাকম্যান এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)