ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার প্রত্যাবাসন প্রক্রিয়া জানাল...ভারত ● মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন লাভ,এস আই হরুন কে প্রত্যাহার ● জলবায়ু নীতি,পরিকন্পনা মানসম্মত প্রকল্প উপযুক্ত অর্থায়ন জরুরী--আবদুল আউয়াল মিন্টু ● ফ্রান্সের বিক্ষোভের জন্য ইসলামকে দায়ী করলেন... ডোনাল ট্রাম্প ● রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, প্রকল্পে ব্যয় ২ হাজার ৪৯৮ কোটি টাকা ● দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ ● আগামীকাল মিরপুর-আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ ● বিদায়ের মঞ্চেও মেসির জাদু, বেনিনকে হারাল আর্জেন্টিনা ● কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ● অতিরিক্ত লবন,চিনিযুক্ত পণ্য বাজারজাত করলে ৫ লাখ দেরহাম জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর

অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১০:৪০ এ এম
অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন

জাতীয় নিরাপত্তার জন্য অ্যানথ্রপিককে ‘ঝুঁকিপূর্ণ সরবরাহকারী’ হিসেবে চিহ্নিত করার কয়েক মাস পর প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

সোমবার (০৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের এক কর্মকর্তা জানান, প্রতিরক্ষা দপ্তর অ্যানথ্রপিকের পণ্য ব্যবহার বন্ধ করে দিয়েছে। নির্ধারিত সময় পেরিয়েও চলছিল ‘ক্লদ’-এর ব্যবহার:

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যানথ্রপিককে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ সরবরাহকারী হিসেবে ঘোষণা করেন।

একই সঙ্গে আগস্টের শেষ নাগাদ সরকারি কাজে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কেন পেন্টাগনের বিভিন্ন কাজে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার অব্যাহত ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

একাধিক সূত্রের দাবি, গত সপ্তাহ পর্যন্তও পেন্টাগনের গবেষণা, বিপুল তথ্য বিশ্লেষণ এবং গোয়েন্দা কার্যক্রমে অ্যানথ্রপিকের ‘ক্লদ’ মডেল ব্যবহার করা হচ্ছিল।

এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও এই এআই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কয়েকজন ঠিকাদারের ভাষ্য, বিপুল পরিমাণ তথ্য দ্রুত বিশ্লেষণ করার সক্ষমতার কারণে ‘ক্লদ’কে প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হতো।

নিরাপত্তা নীতিতে মতবিরোধ থেকেই সংঘাত:

মার্কিন সরকার ও সামরিক বাহিনী ২০২৪ সাল থেকেই অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করে আসছে।

শ্রেণিবদ্ধ কাজে সরকারি সংস্থাগুলোর জন্য উন্নত এআই ব্যবহারের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠেছিল।

তবে চলতি বছরের শুরুতে পেন্টাগন অ্যানথ্রপিককে ‘ক্লদ’-এর ওপর থাকা নিরাপত্তা বিধিনিষেধ শিথিল করে সামরিক বাহিনীকে প্রযুক্তিটির আরও বিস্তৃত ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য চাপ দেয়।

অ্যানথ্রপিক সেই দাবি প্রত্যাখ্যান করে। প্রতিষ্ঠানটির আশঙ্কা ছিল, এ ধরনের ছাড় দেওয়া হলে ব্যাপক নজরদারি এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের মতো ক্ষেত্রে এআইয়ের অপব্যবহারের ঝুঁকি বাড়তে পারে।

এরপরই পিট হেগসেথ অ্যানথ্রপিককে জাতীয় নিরাপত্তার জন্য সরবরাহব্যবস্থার ঝুঁকি হিসেবে ঘোষণা করেন।

অ্যানথ্রপিক এ সিদ্ধান্তকে ‘নজিরবিহীন ও বেআইনি’ আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছে।

পেন্টাগনের গুরুত্বপূর্ণ ব্যবস্থার সঙ্গে ছিল ‘ক্লদ’-এর সংযোগ:

পেন্টাগনের তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘ম্যাভেন স্মার্ট সিস্টেম’-এর সঙ্গেও অ্যানথ্রপিকের ‘ক্লদ’ মডেল যুক্ত ছিল।

প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির পরিচালিত এই প্ল্যাটফর্মে গোয়েন্দা তথ্যসহ বিপুল পরিমাণ উপাত্ত সংগঠিত ও বিশ্লেষণের কাজ করা হয়।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লরেন কান বলেন, ম্যাভেনের সঙ্গে ‘ক্লদ’-এর গভীর সংযোগ থাকায় পেন্টাগনের পক্ষে এটি দ্রুত সরিয়ে ফেলা কঠিন ছিল।

তার মতে, কোনো এআই ব্যবস্থা একবার বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে গেলে সেটি সরিয়ে অন্য ব্যবস্থা বসানো সহজ হয় না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)