এস এম মিজান
সংযুক্ত আরব আমিরাতে জনস্বাস্থ্যের সুরক্ষায় গৃহীত নতুন এক পদক্ষেপে।
নির্ধারিত মাত্রার চেয়ে বেশি লবণ ও চিনিযুক্ত পণ্য বাজারজাত করলে সংযুক্ত আরব আমিরাতের খাদ্য-সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।
বুধবার (০৭ অক্টোবর) এই বিধিমালার মাধ্যমে খাদ্যপণ্যের পুষ্টিমানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।ফলে যেসব পণ্যে অতিরিক্ত লবণ বা চিনি রয়েছে, সেগুলোর উপাদান বা প্রস্তুতপ্রণালী পরিবর্তনের (রিফর্মুলেশন) ক্ষেত্রে উৎপাদকরা আরও জোরালো তাগিদ অনুভব করবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তাদের জন্য উপলব্ধ পণ্যের পুষ্টিমান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা খাবার নির্বাচনে তাদের উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অতিরিক্ত লবণ ও চিনি গ্রহণ কমানোর। এই প্রচেষ্টাটি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসজনিত অন্যান্য স্বাস্থ্য সমস্যা মোকাবিলার লক্ষ্যে করা হয়।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃক গৃহীত বৃহত্তর কার্যক্রমেরই এটি একটি অংশ।