ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না... নাহিদ ইসলাম ● রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত ● রাজধানী শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস ● নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন ● প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা ● বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম ● দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ ● উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল,ঢাকায় জরুরি অবতরণ ● হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ● দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুদ্ধ বন্ধে ইরানকে সহযোগিতার আশ্বাস... পুতিনের

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ১২:২৫ পিএম
যুদ্ধ বন্ধে ইরানকে সহযোগিতার আশ্বাস... পুতিনের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে ইরানকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

একই সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ‘বাস্তবমুখী প্রচেষ্টার’ প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুতিন বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলায় ইরানকে সাধ্যমতো সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ইরান বাস্তবমুখী উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক সমাধানের পথ থেকে ইরান কখনোই সরে আসবে না।

আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও বারবার হামলার ঘটনা ঘটেছে।

তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছাড়বে না।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)