ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৭:০৪ পিএম
ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প

ছিন্নভিন্ন সৌদি আরব ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে- রাষ্ট্রটি ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ১৩ নভেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে থাকা সৌদি আরবের জন্য ট্রাম্পের এই বক্তব্য বিব্রতকর হতে পারে।

সরকারি আদেশ দেখুন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের অবস্থা নিয়ে এমন মন্তব্যের পাশাপাশি ইরানকে তিন দিনের মধ্যে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালালে দেশটিকে অল্প সময়ের মধ্যেই অচল করে দেওয়া সম্ভব।

তবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো নিজেদের দুর্বল অবস্থার কারণে তাঁকে এখনই এমন পদক্ষেপ না নিতে অনুরোধ করেছে।

স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের ধ্বংস করতে চাই, তাহলে এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারি।

এক দিনেই তাদের জ্বালানি সরবরাহব্যবস্থা শেষ হয়ে যাবে। তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতাও নষ্ট হয়ে যাবে।

আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’সরকারি আদেশ দেখুন সৌদি আরবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই কিছুদিন থাকতে দিই। কারণ, তারা ভেঙে পড়ছে।’

ট্রাম্প আরও বলেন, ‘কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের অবস্থাও যদি দেখেন, তাহলে বুঝবেন, এসব দেশই চায় আমি আরও কিছুদিন অপেক্ষা করি।’

উপসাগরীয় দেশগুলোর ওপর নিজের প্রভাব এবং বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর নিজের কর্তৃত্ব নিয়ে ট্রাম্পের গর্ব করার ঘটনা এবারই প্রথম নয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিজেদের নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে সৌদি আরব।

সরকারি আদেশ দেখুন এর আগে গত মার্চে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করেছিল, তখনও সৌদি যুবরাজকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প।

তিনি বলেছিলেন, ‘সে (এমবিএস) ভাবেনি এমন কিছু ঘটবে। সে ভাবেনি যে একসময় আমার কাছে এভাবে নত হতে হবে। সে ভেবেছিল, আগের মতোই আরেকজন দুর্বল মার্কিন প্রেসিডেন্ট আসবেন।

কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।

‘বড় বিনিয়োগকারী’:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলের ছোট দেশগুলো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পেরেছিল।

তবে এরপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে পড়েছে দেশটি।

আরব সংস্কৃতি জানুন সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং ইরানঘনিষ্ঠ হুথিদের মধ্যে চলমান যুদ্ধের অবসানে হওয়া যুদ্ধবিরতি গত গ্রীষ্মে ভেঙে যায়।

এরপর থেকে দুই পক্ষের মধ্যে আবারও তীব্র লড়াই চলছে। ইতোমধ্যে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন শহরে হামলা চালিয়েছে হুথিরা।

এসব হামলার কারণে তেলনির্ভর অর্থনীতির বাইরে দেশটির অন্যান্য খাতের উন্নয়ন তুলে ধরার লক্ষ্যে আয়োজিত গুরুত্বপূর্ণ কয়েকটি সম্মেলন বাতিল করতে হয়েছে।

একই সঙ্গে জ্বালানি রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে।আরব সংস্কৃতি জানুন যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলো নেতিবাচক প্রভাবের মুখে পড়েছে বলে ট্রাম্প যে মূল্যায়ন করেছেন, অনেক বিশ্লেষকও তার সঙ্গে একমত।

তবে তাঁর নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলোর দুর্ভোগ নিয়ে উদ্বেগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ বিনিয়োগ করেছে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়।

ঐতিহাসিক এই চুক্তির মোট মূল্য ২৪ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।মানচিত্র দেখুন উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের দেশের বড় বিনিয়োগকারী।

আমাদের দেশে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে। যাদের সুরক্ষার জন্য আমরা এখানে আছি, তারাও চায় আমি যেভাবে এগোচ্ছি, সেভাবেই এগোই।’

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

তবে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরানের অর্থনীতিকে চাপে ফেলার পরিকল্পনা রয়েছে।

সরকারি আদেশ দেখুন চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিয়মিতভাবে যে তেল বের হতে পারছে না, তা কেবল ইরানের তেল।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ এতটাই ভয়াবহ যে প্রেসিডেন্ট মনে করছেন, বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই।’ সূত্র: মিডিল ইস্ট আই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)