ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬

গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ১২:৫৫ এ এম
গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলকে সমর্থন জানাতে গাইবান্ধায় বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি করেছেন ব্রাজিল ফুটবলপ্রেমীরা।

শনিবার (১৩ জুন) বিকেলে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়।

পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় ‘ব্রাজিল ফ্যান ক্লাব’-এর পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরের পর থেকেই পতাকা হাতে এবং জার্সি পরে মাঠে জড়ো হতে থাকেন সমর্থকরা।

পরে সেখান থেকে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি, বিশালাকার পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক শ’ ভক্ত মোটরসাইকেলসহ র‍্যালিতে অংশ নেন।

এ সময় সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আনন্দঘন এ আয়োজনে শিশু, কিশোর ও যুবকসহ সব বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন।

শওকাত নামের এক শিক্ষার্থী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরে প্রচারণার পর আজ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছেন।

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি এটি নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার একটি কার্যকর উদ্যোগ।

তারা মনে করেন, মাঠের খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও ইতিবাচক চিন্তাধারা গড়ে ওঠে।

যা বর্তমান যুবসমাজকে ক্ষতিকর মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)