ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৫:২৮ এ এম
তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিন্ধান্ত প্রত্যাহার এবং শিশু ও নারী ধর্ষণ-হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে জেলা শহরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিপিবি অফিস চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, মোস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট গোলাম রব্বানী, সাদেকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। খুন, ধর্ষণ এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।

বিচারহীনতা ও বিচারে দীর্ঘসূত্রতার কারণেই এসব অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে তারা মন্তব্য করেন।

এ সময় বক্তারা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)