ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারত থেকে

পাটগ্রাম সীমান্তে আবারও পুশইনের চেষ্টা বিএসএফের

নিজস্ব প্রতিবেদক লালমনিরহাট

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৪:৫২ পিএম
পাটগ্রাম সীমান্তে আবারও পুশইনের চেষ্টা বিএসএফের

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ব্যর্থতার পর সীমান্ত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনায় সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সতর্ক অবস্থান বিরাজ করছে। রবিবার রাতের অন্ধকারে শ্রীরামপুর ও আজিজপুর সীমান্তের মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকার কাছে এ ঘটনা ঘটে।

বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে স্থানীয়দের চিৎকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিজিবি জানায়, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পিলার ৮৫৪/১০-এস থেকে প্রায় ১৬০ গজ ভারতের অভ্যন্তরে দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের টহল দল ভারতে অবস্থানরত ৫ জন অবৈধ অভিবাসীকে পুশইনের চেষ্টা করে।

এ সময় স্থানীয় গ্রামবাসী চিৎকার করলে বিএসএফ টহল দল দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ ওই ৫ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুশইন ঠেকাতে বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)