Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজধানী সংসদ ভবন এলাকায় ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু হজ নিবন্ধনে সাড়া নেই, প্রচারণার অভাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ বিদায়। অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ....প্রধানমন্ত্রীর সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার নেপালে বন্যার খবর সংগ্রহে কড়াকড়ি, নতুন নির্দেশনায় দেশি-বিদেশি সাংবাদিকরা কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশ মন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন....আইরিন খান ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিরোধী দল লং মার্চ দিয়েছে

আন্দোলন দেশের জন্য ক্ষতি,বিরোধী দলের সহযোগিতা লাগবে....এ্যানি

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ১১:৪৭ পিএম
আন্দোলন দেশের জন্য ক্ষতি,বিরোধী দলের সহযোগিতা লাগবে....এ্যানি

দেশের স্বার্থে এবং নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল।

আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি। আমাদেরকে সহযোগিতাও করেনি।

এখন পর্যন্ত তারা বলছে যে, আন্দোলন করবে। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

শেখ হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এ রক্ষাকে সুরক্ষা করা।

নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা লাগবে।’

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় ‘এসডিএফের বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিরোধীদল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না।

এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে।

শেখ হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল। পরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছে ১৭ বছর।’

তিনি আরও বলেন, ‘এখন বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবে, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে, সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনবে।

সেই সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)