Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজধানী সংসদ ভবন এলাকায় ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু হজ নিবন্ধনে সাড়া নেই, প্রচারণার অভাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ বিদায়। অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ....প্রধানমন্ত্রীর সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার নেপালে বন্যার খবর সংগ্রহে কড়াকড়ি, নতুন নির্দেশনায় দেশি-বিদেশি সাংবাদিকরা কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশ মন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন....আইরিন খান ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাসস এর ব্যবস্থাপনা পরিচালক

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী,

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০১:০৩ এ এম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০১:১৩ এ এম
প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী অন্যান্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) ২৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরী সাংবাদিকতার অঙ্গনে এক সুপরিচিত নাম।

তিনি দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।

সাংবাদিকতা কোর্স খুঁজুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডিজিটাল ম্যাপ দেখুন ১৯৯৩ সালে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক দিনকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশে এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাদার সাংবাদিক সংগঠনে নেতৃত্বের ক্ষেত্রে তিনি অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয়।

তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে, তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা কাদের গনি চৌধুরী ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের জনক। তথ্য : বাসস।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)