Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল,জামায়াত কর্মী আটক মিরপুর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় আটক, গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে....জয়শঙ্কর ১৮ বছরের লুটপাটে দেশে জ্বালানি সংকট...রাশেদ খাঁন সরকারের দোষে নয়,যুদ্ধের কারণে জ্বালানি সংকট....রিজভী গ্যাস সংকটে কারণে ছয় মাসের জন্য বন্ধ ফুয়াং ফুডের কারখানা সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ....প্রধানমন্ত্রীর বন্ধুকে পাঠানো মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা চিঠি ২০ কোটি টাকায় বিক্রি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দুর্নীতি দমন কমিশনের

সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ১২:২৭ এ এম
সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক নোটিশ দিয়ে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি আদেশে তাদের নিজেদের, স্বামী-স্ত্রী এবং নির্ভরশীলদের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিতে বলা হয়েছে।

একই সঙ্গে তাদের দায়, আয়ের উৎস এবং কীভাবে এসব সম্পদ অর্জন করেছেন, সেই তথ্যও জানাতে বলা হয়েছে।

নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী জমা দিতে হবে তাদের।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি সম্পদের বিবরণীতে কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া হলেও দুদক আইনের ২৬(২) ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার স্ত্রী ফারজানা রুপা ছিলেন চ্যানেলটির বিশেষ প্রতিবেদক। ২০২৪ সালের ৮ আগস্ট দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন।

এরপর একই বছরের ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)