Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল,জামায়াত কর্মী আটক মিরপুর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় আটক, গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে....জয়শঙ্কর ১৮ বছরের লুটপাটে দেশে জ্বালানি সংকট...রাশেদ খাঁন সরকারের দোষে নয়,যুদ্ধের কারণে জ্বালানি সংকট....রিজভী গ্যাস সংকটে কারণে ছয় মাসের জন্য বন্ধ ফুয়াং ফুডের কারখানা সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ....প্রধানমন্ত্রীর বন্ধুকে পাঠানো মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা চিঠি ২০ কোটি টাকায় বিক্রি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেনের নেতৃত্বে

সন্ত্রাস চাঁদাবাজ, মাদকমুক্ত নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

এস এম মিজান ও রাসেল খান

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৯:৩৭ এ এম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ১০:০৭ এ এম
সন্ত্রাস চাঁদাবাজ, মাদকমুক্ত নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর   গুরুত্বপূর্ণ  বৈঠক অনুষ্ঠিত

রাজধানী ঢাকা-৫ আসন এর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত করতে ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামাল হোসেন নেতৃত্বে ঢাকা-৫ আসনের উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সরওয়ার্দ্দী সহ ঢাকা-৫ আসনের আসনের ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং ওয়ারী জোনের পুলিশ উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর নেতৃত্বে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আখলেসুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ মাসুদ রানা, ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী থানার অপারেশন ইনচার্জদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিম্নোক্ত গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে সহ আরো কিছু বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

১) মাদকের সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা তৈরি এবং দ্রুত আইনের আওতায় নিয়ে আসা।

২) পাড়ায় ও মহল্লায় সামাজিক সুরক্ষা কমিটি প্রণয়ন করা যাদের লক্ষ্য হবে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক নির্মূলে সরাসরি লাঠি হাতে মাঠে কাজ করা এবং পুলিশকে সর্বাত্মক সহায়তা করা I

৩) মাদকের সাথে সংশ্লিষ্ট যেকোনো পর্যায়ে ব্যক্তি কে বাসা ভাড়া না দিতে বাড়িওয়ালাদের উৎসাহিত করা।

৪) ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট এবং হাইওয়ের আশেপাশে জায়গা থেকে ফুটপাত এবং অবৈধ দখল অতি দ্রুত উচ্ছেদ করা।

৫) ৬৭ নম্বর ওয়ার্ডের মুনুমিয়া মার্কেট - নিঝুমবাগ এলাকায় এবং ৬৬ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় নতুন দুটি নতুন পুলিশ ফাড়ির জন্য আবেদন করা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)