Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল,জামায়াত কর্মী আটক মিরপুর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় আটক, গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে....জয়শঙ্কর ১৮ বছরের লুটপাটে দেশে জ্বালানি সংকট...রাশেদ খাঁন সরকারের দোষে নয়,যুদ্ধের কারণে জ্বালানি সংকট....রিজভী গ্যাস সংকটে কারণে ছয় মাসের জন্য বন্ধ ফুয়াং ফুডের কারখানা সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ....প্রধানমন্ত্রীর বন্ধুকে পাঠানো মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা চিঠি ২০ কোটি টাকায় বিক্রি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৮ বছরের লুটপাটে দেশে জ্বালানি সংকট...রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৭:১৬ পিএম
১৮ বছরের লুটপাটে দেশে জ্বালানি সংকট...রাশেদ খাঁন

দীর্ঘ ১৮ বছরের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনাল অচল হয়ে পড়ার পেছনে বিগত সরকারের সময়ে নিম্নমানের কাজ ও প্রকল্পভিত্তিক দুর্নীতি দায়ী।

এসব কারণে বিভিন্ন উদ্যোগ দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত সুফল দিতে পারেনি। তিনি বলেন, বর্তমান সরকার সৃষ্ট সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সংকট কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রাজনীতি ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে চায়। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে সংবিধানকে স্বীকৃতি দেওয়ায় জামায়াতকে ধন্যবাদ জানান তিনি।

তবে জামায়াতের কথিত দ্বিমুখী নীতির সমালোচনা করে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে বলেও স্পষ্ট করেন রাশেদ খাঁন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)