Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল,জামায়াত কর্মী আটক মিরপুর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় আটক, গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে....জয়শঙ্কর ১৮ বছরের লুটপাটে দেশে জ্বালানি সংকট...রাশেদ খাঁন সরকারের দোষে নয়,যুদ্ধের কারণে জ্বালানি সংকট....রিজভী গ্যাস সংকটে কারণে ছয় মাসের জন্য বন্ধ ফুয়াং ফুডের কারখানা সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ....প্রধানমন্ত্রীর বন্ধুকে পাঠানো মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা চিঠি ২০ কোটি টাকায় বিক্রি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মিরপুর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় আটক, গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ১২:০১ এ এম
মিরপুর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় আটক, গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার (২২ আগস্ট) রাতে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানার একটি দল।

এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়।

তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে একজনের প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং অন্যজনের প্যান্টের বাম পকেট থেকে একটি ম্যাগজিনে রাখা ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

উদ্ধার করা পিস্তল ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)