Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল,জামায়াত কর্মী আটক মিরপুর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় আটক, গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে....জয়শঙ্কর ১৮ বছরের লুটপাটে দেশে জ্বালানি সংকট...রাশেদ খাঁন সরকারের দোষে নয়,যুদ্ধের কারণে জ্বালানি সংকট....রিজভী গ্যাস সংকটে কারণে ছয় মাসের জন্য বন্ধ ফুয়াং ফুডের কারখানা সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ....প্রধানমন্ত্রীর বন্ধুকে পাঠানো মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা চিঠি ২০ কোটি টাকায় বিক্রি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কলকাতায় অগ্নিকাণ্ড

সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক বেনাপোল,যশোর

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ১০:৪৬ এ এম
সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

যশোর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাঁচ বাংলাদেশির মরদেহ পরিবার ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচ বাংলাদেশির মরদেহ পরিবার ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার ২২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় মরদেহগুলো হস্তান্তর করা হয়।

বিজিবি ও বিএসএফের স্থানীয় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় শূন্যরেখায় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পরে তিনটি অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে কুষ্টিয়া ও সাভারের উদ্দেশে রওনা হন স্বজনেরা।

১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ আজ শনিবার পেট্রাপোল দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়।

তাঁরা হলেন আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের জোবায়ের বাবু।

দেবাশীষ দত্তসহ তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ গ্রহণ করেন তাঁর সহকর্মীরা।

অন্যদিকে, জোবায়ের বাবুর মরদেহ নিতে আসেন তাঁর মেজো ভাই মনির হোসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)