ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
গ্যাস সংকটের কারণে

চট্টগ্রাম সাড়ে পাঁচ মাস ধরে বন্ধ সিইউএফএল

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৩:১৯ পিএম
চট্টগ্রাম সাড়ে পাঁচ মাস ধরে বন্ধ সিইউএফএল

বিদ্যুৎ সংকটের পাশাপাশি গ্যাসের তীব্র সংকটেও পড়েছে চট্টগ্রাম।

গ্যাস সরবরাহ না থাকায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সার উৎপাদন প্রায় সাড়ে পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে।

সর্বশেষ ০৩ মার্চ কারখানাটিতে উৎপাদন হয়েছিল। পরদিন ০৪ মার্চ থেকে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানাটি চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস প্রয়োজন।

কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

একই সঙ্গে সিইউএফএলের এক হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর জীবন-জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিইউএফএলের উপব্যবস্থাপক (প্রশাসন) সমীরন মারমা বলেন, গ্যাস সংকটের কারণে ০৪ মার্চ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে।

চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। চলতি মাসের শেষের দিকে গ্যাস সরবরাহ পাওয়ার কথা রয়েছে।

তবে জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চট্টগ্রামের আরও কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এতে নগর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)