ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্যাংকটির ১৯তম বার্ষিক সাধারণ সভায়

এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৩:৩০ পিএম
এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ

এক বছরে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসিতে।

ব্যাংকটির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রতিষ্ঠানটির আমানত, ঋণ বিতরণ ও ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা।

একই সময়ে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ১১৯ কোটি টাকা।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ও তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ খাতের পাশাপাশি কৃষি, সিএমএসএমই এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাতে ঋণ বিতরণ অব্যাহত রয়েছে।

জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে গত মঙ্গলবার ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৯তম এজিএম অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, পরিচালক বদরে মুনির ফেরদৌস, আবদুল মজিদ শেখ, আবদুল আউয়াল সরকার, মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, অধ্যাপক এ এ মাহবুব উদ্দিন চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আবদুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন।

এজিএমে আরও জানানো হয়, আমদানি, রপ্তানি ও প্রবাসী আয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি যথাক্রমে ১১৪, ৮৮ ও ১০৪ শতাংশ অর্জন করেছে।

গত বছর শ্রেণীকৃত ঋণ থেকে নগদ ৬১৪ কোটি টাকা আদায় করা হয়েছে।

পাশাপাশি লোকসানি শাখার সংখ্যা ৩৮ থেকে কমে ১৮টিতে নেমেছে। এ সময়ে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৯৪ কোটি টাকা।

সভায় ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের চিত্র তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

তিনি জানান, ২০২৫ সালে জনতা ব্যাংক করপোরেট আয়কর বাবদ ৭২৪ কোটি টাকা এবং উৎসে কর, ভ্যাট ও আবগারি শুল্ক বাবদ ২ হাজার ২২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)