Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন....জামায়াত আমির

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:১০ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন....জামায়াত আমির

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জামায়াত আমির বলেন, ‘আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।

এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।’

এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াতে ইসলামীর আমির।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)