ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে ধানমণ্ডি ৩২ ভাঙচুর-লুটপাট ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে....নাহিদ ইসলাম সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে...স্বরাষ্ট্রমন্ত্রী এলজিইডির রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বৈঠক নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে আটি মজুমদার খাল খনন কাজের উদ্বোধন ব্যবসায়ীরাই অর্থনীতির অগ্রযাত্রার অন্যতম কান্ডারি....মো: আনোয়ারুল ইসলাম কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দুর্নীতি দমন কমিশন আবেদনের পরিপ্রেক্ষিতে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:২২ পিএম
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্পত্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে আদালত।

তার নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে সংস্থাটি।

আদালতের আদেশ অনুযায়ী, ক্রোকের আওতায় এসেছে সাবেক রাষ্ট্রপতির নামে থাকা ১৮টি প্লট।

পাশাপাশি তার নামে পরিচালিত দুটি ব্যাংক হিসাবে থাকা মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের দাবি, শনাক্ত হওয়া এসব সম্পদের সঙ্গে মো. সাহাবুদ্দিনের বৈধ ও ঘোষিত আয়ের সামঞ্জস্য নেই।

অভিযোগের তদন্তের অংশ হিসেবেই সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের আবেদন করা হয়েছিল।

এর আগে ইসলামী ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলাতেও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)