ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে ধানমণ্ডি ৩২ ভাঙচুর-লুটপাট ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে....নাহিদ ইসলাম সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে...স্বরাষ্ট্রমন্ত্রী এলজিইডির রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বৈঠক নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে আটি মজুমদার খাল খনন কাজের উদ্বোধন ব্যবসায়ীরাই অর্থনীতির অগ্রযাত্রার অন্যতম কান্ডারি....মো: আনোয়ারুল ইসলাম কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:৫০ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদ কক্ষেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ভোট দেওয়া ও ভোট গণনার পুরো প্রক্রিয়ায় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী কর্মকর্তা হিসেবে দেওয়া স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরে সিইসি জানান, ব্যালটের মুড়িতে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে।

সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, সেটিও যাচাই করে নিতে হবে।

ভোটগ্রহণ শেষ হলে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে।

এরপর সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সেখানেই ঘোষণা করা হবে বলে জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)