নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং ও ওয়াপদা বউবাজার এলাকায় জেলা পরিষদের প্রকল্পের আওতায় ঐতিহ্যবাহী আটি মজুমদার খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সারাদেশের ন্যায় খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
হাউজিং অ্যাডহক কমিটি: সভাপতি ফরিদ মাস্টার, সাধারণ সম্পাদক জালালউদ্দিন ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন: ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন হীরা, বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান, মো. আলাউদ্দিন, জহুরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহ্বায়ক নাছির উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সদস্য আব্দুল মান্নান এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের কৃষি বিষয়ক সম্পাদক সাব্বির মোল্লা।
ছাত্রদল নেতৃবৃন্দ: সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী আবুল হোসেন আবির, সাবেক ছাত্রদল নেতা সম্রাট আকবর এবং ছাত্রদল নেতা কবি আরেফিন। পেশাজীবী ও শ্রমজীবী।
সংগঠন: বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম হীরা এবং ৪ নম্বর ওয়ার্ড পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. সিরাজুল হক।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন।