ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে ধানমণ্ডি ৩২ ভাঙচুর-লুটপাট ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে....নাহিদ ইসলাম সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে...স্বরাষ্ট্রমন্ত্রী এলজিইডির রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বৈঠক নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে আটি মজুমদার খাল খনন কাজের উদ্বোধন ব্যবসায়ীরাই অর্থনীতির অগ্রযাত্রার অন্যতম কান্ডারি....মো: আনোয়ারুল ইসলাম কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ সোনারগাঁও মেঘনা ঘাট এলাকায়

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৭:১৭ পিএম
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির "অটো ফাইন সিস্টেম" এর মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার ১৮ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির আটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি হুইলার ও উল্টোপথে যানবাহন চলাচল সহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব  হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর এই  অটো ফাইন সিস্টেম চালু করল হাইওয়ে পুলিশ।

এর আওতায় মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে থেকে চট্রগ্রাম সিটি গেইট পর্যন্ত ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৪২৭ টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরি, পুলিশের আইজিপি মো: আলী হোসেন ফকির সহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধতন কর্মকর্তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)