ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৮:২১ পিএম
মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এ মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই বলেও জানান তিনি।

এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন গুঞ্জন নিয়ে ভারতের অবস্থান কী।

ওই প্রশ্নের জবাবেই তিনি এমন মন্তব্য করেন। ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে।

এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে যে প্রশ্নটি করা হয়েছে, সে বিষয়ে আমার আপাতত কিছুই বলার নেই।

আমার কাছে কোনো আপডেট থাকলে তা আপনাদের সঙ্গে শেয়ার করব।’

গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল স্মরণ করিয়ে দেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়।

পাশাপাশি গঙ্গা পানি চুক্তির অধীনে যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।’

সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় তারেক রহমানের ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর ঘিরে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা তড়িঘড়ি প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)