Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৬:২৪ পিএম
মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ

আগের সরকারকে সীমান্ত নিরাপত্তার জন্য জমি দিতে বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি।

তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির রাণিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) সীমান্ত সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে অমিত শাহ বলেন, সীমান্ত সুরক্ষার জন্য ২০১৪ সাল থেকে ১ হাজার ১২৯ একর জমি চাওয়া হলেও এতদিন তা পাওয়া যায়নি।

তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার অনুরোধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এমনকি ‘হাতে-পায়ে ধরে’ অনুরোধ করেও জমি পাওয়া যায়নি।

তবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই সেই জমি পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

এ জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান অমিত শাহ। একই সঙ্গে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিকেও তিনি গুরুত্ব দেন।

শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সরকারি ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে উপস্থিত থাকতেন না।

এবার মুখ্যমন্ত্রী নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকায় বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মতো বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অমিত শাহের বক্তব্যে জাতীয়তাবাদ ও দেশের ঐতিহ্যের বিষয়ও উঠে আসে।

এ সময় তিনি ‘বন্দেমাতরম’ গানটির পূর্ণাঙ্গ পরিবেশনের প্রসঙ্গ তুলে ধরেন।

শাহ বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে গানটি পূর্ণাঙ্গভাবে পরিবেশিত হয়নি।

সংসদে গানটি গাওয়া হলেও তা সম্পূর্ণভাবে পরিবেশন না করায় তার মতো অনেকেরই আক্ষেপ ছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)