ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক রক্তাক্ত

সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ

আ জা ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৬:৩৩ পিএম
সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ

আজ ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ বৃহস্পতিবার ২০ আগস্ট  এর ৪০ তম মৃত্যু বার্ষিকী।

১৯৮৬ সালের আজকের এই দিনে ৮৬ বছর বয়সে ঢাকা পিজি হাসপাতালে রাতের শেষ প্রহরে তিনি ইন্তেকাল করেন। ইতিহাস - ঐতিহ্যে সলঙ্গা গ্রুপের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা তারুটিয়া গ্রামে এক পীর বংসে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম শাহ সৈয়দ আবু ইসহাক ও মাতা আজিজুন্নেছা।

আজীবন সংগ্রামী মানুষ ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ তার নেতৃত্বে ১৯২২ সালের ২৭ জানুয়ারি বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সলঙ্গা হাটে বিট্রিশ পুলিশের গুলিতে প্রায় সাড়ে ৪ হাজার লোক হতাহত হয়।

১৯৫২ সালে তারই নেতৃত্বে হয় ভাষা আন্দোলন। ১৯৫৫ সালে ১২ আগষ্ট পাকিস্তানের গন পরিষদে রাষ্টীয় ভাষা বাংলার দাবীতে তিনিই প্রথম বাংলা ভাষায় বক্তব্য রাখেন।

এ ছাড়া তিনি মেহনতি মানুষের জন্য কৃষক আন্দোলন,খেলাফত আন্দোলন,তেভাগা আন্দোলন সহ দেশ ও জাতীর ক্রান্তিকালে সকল মুক্তির আন্দোলনে পুরো সামনে থেকে অধিকার আদায়ে সচেষ্ট থেকেছেন আজীবন।

এই মহান রাজনৈতিক ব্যক্তিত্বের স্মৃতি বিজড়িত সলঙ্গা থানাকে উপজেলা ও পৌরসভার মর্যাদা দিয়ে তাঁর স্মৃতি কে অম্লান করে রাখার জন্য এ থানায় বসবাসরত প্রায় চার লক্ষাধিক মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোড় দাবী জানাই। লেখক : মোঃ সুমন হোসেন। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)