ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নাশকতা,নৈরাজ্য প্রতিহত করতে একসাথে দুই মন্ত্রী সিলেটের রাজপথে ● দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু, ● রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যে প্রতিক্রিয়া জানাল মিয়ানমার ● ওসিকে প্রাণনাশের হুমকি,পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ● ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন,অভিনেতা তমাল রিমান্ডে ● সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ● ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু ● পাবনা রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান ● গোপালগঞ্জ কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে

নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান

এস এম মিজান ও মফিজ হোসেন মজু

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৭:১৫ পিএম
নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রায় ১৯৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

প্রস্তুত করা অভিযোগ পত্রে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিবারের সদস্যদের পাশাপাশি নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের নাম উঠে এসেছে।

দুদকের তদন্ত অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির বিপরীতে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে পাচার করা হয়েছে।

এ ঘটনায় নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লা ও পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লার সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি।

তারা ‘কে কমিউনিকেশন্স লিমিটেড’-এর পরিচালকও ছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান জানান, মামলার তদন্ত শেষে অভিযোগ পত্র প্রস্তুত করা হয়েছে এবং প্রধান কার্যালয় তা অনুমোদন দিয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগপত্রে শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ টিটু এবং নীট কনসার্নের জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার নাম রয়েছে।

তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন সালমা ওসমান লিপি এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তানভীর আহমেদ টিটু।

অন্যরা পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত ছিলেন।

তদন্তে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে অর্থ পাচারের পর প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তরের মাধ্যমে প্রকৃত মালিকানা আড়াল করার চেষ্টা করা হয়।

মামলার অভিযোগপত্র এখনো আদালতে দাখিলের অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)