ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নাশকতা,নৈরাজ্য প্রতিহত করতে একসাথে দুই মন্ত্রী সিলেটের রাজপথে ● দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু, ● রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যে প্রতিক্রিয়া জানাল মিয়ানমার ● ওসিকে প্রাণনাশের হুমকি,পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ● ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন,অভিনেতা তমাল রিমান্ডে ● সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ● ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু ● পাবনা রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান ● গোপালগঞ্জ কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু,

এস এম মিজান সুনামগঞ্জ থেকে ফিরে

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১০:০৯ পিএম
দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু,

গোপালগঞ্জের পর দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি সতর্ক করে বলেছেন, সরকার আইনিভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতির দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জেলা যুব এবি পার্টি আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটছে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে।

এ ধরনের পাল্টাপাল্টি হামলা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

ডিসেম্বর মাসে সম্ভাব্য নৈরাজ্য মোকাবিলায় পুরো মাসজুড়ে কর্মসূচি পালনের কথা জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

ঢাকায় ইতোমধ্যে কর্মসূচি পালন করা হয়েছে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও ধারাবাহিক কর্মসূচি নেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারি দলের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে।

তারাও নিজেদের মতো কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, নৈরাজ্যের বিরুদ্ধে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ অব্যাহত রাখবেন তারা।

তবে সরকারের প্রতি তাদের দাবি, রাজনৈতিক ঐক্যের মূল ভিত্তি হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির ও ওমর ফারুক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)