ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নাশকতা,নৈরাজ্য প্রতিহত করতে একসাথে দুই মন্ত্রী সিলেটের রাজপথে ● দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু, ● রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যে প্রতিক্রিয়া জানাল মিয়ানমার ● ওসিকে প্রাণনাশের হুমকি,পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ● ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন,অভিনেতা তমাল রিমান্ডে ● সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ● ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু ● পাবনা রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান ● গোপালগঞ্জ কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৫:৫৯ পিএম
ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩।

একই সঙ্গে কয়েক দিনের সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

চ্যানেল ১৩-এর প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে হামলার পরিকল্পনা তৈরি করেছে।

পরিকল্পনাটি অনুমোদনও পেয়েছে। এখন শুধু হামলার সময় নির্ধারণ বাকি।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা।

চ্যানেল ১২-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু।

ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)