ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নাশকতা,নৈরাজ্য প্রতিহত করতে একসাথে দুই মন্ত্রী সিলেটের রাজপথে ● দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু, ● রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যে প্রতিক্রিয়া জানাল মিয়ানমার ● ওসিকে প্রাণনাশের হুমকি,পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ● ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন,অভিনেতা তমাল রিমান্ডে ● সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ● ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু ● পাবনা রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান ● গোপালগঞ্জ কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের

ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:২৭ পিএম
ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বঙ্গবন্ধু সড়কের পশ্চিম ও পূর্ব পাশে ডিপ ড্রেন এবং ফুটপাত নির্মানে অনিয়ম, লুকোচুরি করা হচ্ছে।

বঙ্গবন্ধু সড়কের কোন কোন স্হানে নতুন ভাবে নির্মান না করে পুরানো ড্রেনেই ছোট ছোট স্লাব বসিয়ে নির্মান সমাপ্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সেখানে লক্ষ লক্ষ টাকার দূর্নীতি অনিয়ম হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে ফোন করলেও রিসিভ না করায় কোন মতামত পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর, গলাচিপা এবং ১৪ নম্বর ওয়ার্ডের নন্দিপাড়া,দেওভোগ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও সচল নয় বলেন এলাকাবাসী অভিযোগ করেছেন।

ওই সব এলাকায় অল্প বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ওই এলাকার নাগরিকেরা জলাবদ্ধতার কারনে ঘরে,বাইরে চরম ভোগান্তির শিকার হয়।

সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর এসব এলাাকার জলাবদ্ধতা নিরসনে স্হায়ী পরিকল্পনা গ্রহন করেন।

পরিকল্পনায় বঙ্গবন্ধু সড়কের পশ্চিম ও পূর্ব পাশে গভীর ড্রেন নির্মাণ এবং ফুটপাত নির্মান কাজের প্রকল্প গ্রহন করা হয়।

জাপানি উন্নয়ন সংস্হার (জাইকা) সাথে সে জন্য চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী জাপানি উন্নয়ন সংস্হা অর্থায়ন করবে।

নগরীর নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া রেললাইন পর্যন্ত গভীর ড্রেন ও ফুটপাত নির্মাান প্রকল্পের জন্য ২০২২- ২০২৩ অর্থ বছরে ৩৯ কোটি ৮৬ লাখ টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়।

নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া পর্যন্ত এলাকাকে সাত কিলোমিটার স্হান হিসেবে দেখানো হয়। ওই এলাকায় চার ফুট প্রস্হ ও গড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট গভীর ড্রেন নির্মাান কার্যাদেশ দেয়া হয়।

এই দুই ড্রেনের মধ্যে চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাব,গলাচিপা মোড়, আলমখান লেন এলাকায় সংযোগ ড্রেন প্রকল্পভূক্ত রয়েছে।

আরসিরি ঢালাইয়ের ড্রেন নির্মানের পর স্হায়ী স্লাব ও টাইলস সমেত ফুটপাত নির্মান প্রকল্পভূক্ত রাখা হয়েছে।

শায়েস্তা খান সড়ক এবং সিরাজদৌলা সড়কের কিছু অংশে পাইপ ড্রেন নির্মান প্রকল্প রয়েছে।

১৩ নম্বর ওয়ার্ডের রেল লাইনের নিচে কালভার্ট নির্মাণের কাজ করা হবে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই কারনে রেলওয়ে কর্তৃপক্ষকে এক কোটি ৭৩ লাখ টাকা প্রদান করবে।

বঙ্গবন্ধু সড়কের একাংশের কাজ ২০২৫ সালের ২৬ জুন এবং অপরাংশের কাজ ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারীর মধ্যে সম্পন্ন করার দিনক্ষন নির্ধারণ করে দেয়া হয়।

কিন্তু দুই পাশের কাজ ২০২৬ সালের নভেম্বর মাসেও শেষ হয়নি।

শুধু তাই নয়, ঠিকাদার মাঈনুদ্দীন ও তার অংশীদারদেররা সড়কটির আলম খান লেন থেকে গলাচিপা মোড় পর্যন্ত বিশাল এলাকায় নতুন কোন গভীর ড্রেন নির্মান করেনি।

পুরানো ড্রেনের বড় স্লাবগুলোর বেশ ক স্হানে কেটে ছোট ছোট মুখ তৈরী করে স্লাব বসানো হয়।

পুরো প্রকল্পটি সাড়ে পাঁচ ফুট গভীর ও চার ফুট প্রস্হ হবার নকশা থাকলেও আলম খান লেন থেকে গলাচিপা মোড় পর্যন্ত নতুন কোন গভীর ড্রেন নির্মান করা হয়নি।

ওই স্হানে চরম অনিয়ম করা হয়। ওই বিশাল স্হানে লক্ষ লক্ষ টাকার দূর্নীতি করা হয়।

প্রকল্প দুটির প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম ক মাস আগে বলেন, বঙ্গবন্ধু সড়কের বর্তমান ড্রেনগুলো ইট দিয়ে তৈরি।

যা সহজেই ভেঙ্গে যায়।অনেক স্হানে ভেঙ্গে গেছে। ফলে কিছু পয়েন্টে পানি প্রবাহের সক্ষমতা হারিয়েছে।

পুরানো কাঠামো ভেঙ্গে নতুন ড্রেন করা হচ্ছে। এবার আরসিসি ঢালাই করা হচ্ছে। প্রকল্প দুটি সহজ ছিল না।

এ জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে শহরের একেক এলাকার ড্রেনেজ ব্যবস্থায় আমরা একেক রকম সমস্যা লক্ষ্য করি।

কোথাও ভূমির অসমতা, কোথাও স্লাবের, গভীরতার, ময়লা-আবর্জনার। ভিন্ন ভিন্ন জটিলতাগুলো এক পন্থায় সমাধান সম্ভব নয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)