ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি ● রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে শীতের আমেজ তৈরী হচ্ছে ● লালমনিরহাটের সফরে প্রধানমন্ত্রী,দিনে থাকছে যেসব কর্মসূচি ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন....আনোয়ার ইব্রাহিম ● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন ● সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে শীতের আমেজ তৈরী হচ্ছে

এস এম মিজান ও মফিজ হোসেন মজু

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১২:২৭ পিএম
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,  আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে শীতের আমেজ তৈরী হচ্ছে

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, রাজধানীতে আজ ভোর থেকে আকাশ মেঘলা।

সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে।

সকাল ৬টায় থেকে পূর্বাভাসে এই তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

‘আকভানের’ প্রভাবে যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে আজ ‘আকভানের’ প্রভাবে ভারি বৃষ্টি হতে পারে।

আজ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ নবেম্বর  সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

দিনের তাপমাত্রা আরও কমতে পারে। ঢাকা ও আশপাশের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)