নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগে ৭০ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৫৮ জন, তেজগাঁওয়ে ৬৮ জন, মিরপুরে ১৪৩ জন,
গুলশানে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের ৬টি অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা,
২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।