ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক খুলনা

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১০:৩১ পিএম
নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি।

এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)