ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন ● সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন

শহিদুল ইসলাম, চট্টগ্রাম

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:৪৫ এ এম
রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যা আয়োজিত এ কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন ভিপি আনসুর উদ্দিন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনোভাবেই জনজীবন বিপর্যস্ত করতে দেওয়া যাবে না।

রাঙ্গুনিয়ার শান্তিপূর্ণ পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।

কিন্তু রাজনৈতিক পরিচয়ের আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই।

এসব কর্মকাণ্ডে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, রাঙ্গুনিয়ার মানুষ শান্তি ও নিরাপত্তার পক্ষে। কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মশাল মিছিলের মধ্য দিয়ে রাঙ্গুনিয়ায় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান জানান দেন অংশগ্রহণকারীরা।

এলাকার শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি শেষ করেন তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)