ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নাম-পরিচয় ও লোগো ব্যবহার করে প্রতারণা! সিলেটে কে এই রায়হান হোসেন.? ● দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি ● রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে শীতের আমেজ তৈরী হচ্ছে ● লালমনিরহাটের সফরে প্রধানমন্ত্রী,দিনে থাকছে যেসব কর্মসূচি ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন....আনোয়ার ইব্রাহিম ● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন ● সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১২:৩৩ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় নামে এক প্রসুতি মা।

সন্তান গুলো নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের একসঙ্গে চার সন্তানের জন্ম হয়।

একসঙ্গে চার সন্তানের জন্মদেয়া গৃহবধু সুখি রায় (২১) দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী ।

এই চার শিশুই তাদের প্রথম সন্তান। বর্তমানে মা ও নবজাতকেরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ্য আছেন।

খোকন রায় ও সুখি রায় দম্পতি জানায়, এরাই তাদের প্রথম সন্তান। তার এক সঙ্গে চার সন্তান পেয়ে অনেক খুশি।

তারা সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে।

মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

বুধবার (১৮ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির রাত ১০টার সময় বিষয়টি নিশ্চিত করে।

হিাসাপাতালের গাইনী ওয়ার্ডের ২নং ইউনিটে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস কে সাদেক আলীর তত্বাবধানে ভর্তি রয়েছে।

তিনি বলেন, শিশু গুলির ওজন স্বাভাবিক হয়েছে এবং সুস্থ্য রয়েছে।

হাসপাতাল পরিচালক বলেন, জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।

চার নবজাতকের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

তিনি বলেন,একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) একটি বড় সফলতা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)