ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● লালমনিরহাটের সফরে প্রধানমন্ত্রী,দিনে থাকছে যেসব কর্মসূচি ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন....আনোয়ার ইব্রাহিম ● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন ● সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক লালমনিরহাট

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১২:১১ পিএম
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হন সরকার প্রধান।

সফরকালে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নবিষয়ক এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)