Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৪ মাস ধরে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পুনরায় চালুর দাবি

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৯:৫৫ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ১০:০০ এ এম
১৪ মাস ধরে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পুনরায় চালুর দাবি

অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির মুখে থাকা উদ্যোক্তারা সংকটের দ্রুত ও ন্যায়সংগত সমাধান দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তারা।

এ বিষয়ে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।

বুধবার ১৯ আগস্ট ২০২৬ইং জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাত্তার চৌধুরী এবং সাইদপ। এই সময় দেশের প্রান্তিক পর্যায়ের অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এতে উদ্যোক্তাদের পাশাপাশি তাঁদের পরিবার, কর্মচারী ও সংশ্লিষ্ট গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাঁদের মতে, একটি কার্যক্রম বন্ধ হয়ে গেলে শুধু একটি ব্যবসা বন্ধ হয় না, এর সঙ্গে অনেক মানুষের জীবিকা ও আর্থিক কার্যক্রমও থমকে যায়।

উদ্যোক্তারা বলেন, ‘আমরা কি কোনো অপরাধ করেছি? অপরাধ না করলে আমাদের জীবিকা কেন বন্ধ থাকবে এবং ভবিষ্যৎ কেন অনিশ্চয়তার মধ্যে থাকবে?’

তাঁরা বলেন, কোনো বিশেষ সুবিধা নয়, তাঁরা চান ন্যায়সংগত সিদ্ধান্ত, দ্রুত সমাধান এবং কর্মসংস্থানের পথ পুনরায় খুলে দেওয়া।

এ জন্য বিষয়টি দীর্ঘসূত্রতায় না রেখে দ্রুত তদন্ত ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার দাবি জানান তাঁরা।

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে উদ্যোক্তারা বলেন, এজেন্ট উদ্যোক্তা ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।

তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত বলে জানান। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, ‘আমরা সর্বদা নিয়ম মেনে চলেছি এবং ভবিষ্যতেও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। কর্তৃপক্ষের নির্দেশনাও আমরা মেনে চলব।

তবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় শুধু অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাক, এটি আমরা চাই না।’

তাঁদের অভিযোগ, সংকট সমাধানের জন্য এর আগে একাধিকবার সংবাদ সম্মেলন, আবেদন ও আলোচনা করা হলেও এখনো কার্যকর ও স্থায়ী সমাধান মেলেনি।

দীর্ঘদিন অপেক্ষার পর বিষয়টি আবারও গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

উদ্যোক্তারা বলেন, ‘আর কোনো সংবাদ সম্মেলন নয়, আর কোনো দীর্ঘ অপেক্ষা নয়; এবার আমরা একটি কার্যকর, ন্যায়সংগত ও স্থায়ী সমাধান দেখতে চাই।’

তাঁরা আরও বলেন, তাঁরা সংঘাত চান না, সমাধান চান; আন্দোলন নয়, ন্যায়বিচার চান।

কারও বিরুদ্ধে তাঁদের অবস্থান নয়, নিজেদের অধিকার, কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তার জন্যই তাঁরা দাবি জানাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান, উদ্যোক্তাদের অনিশ্চয়তা দূর করা এবং তাঁদের কর্মসংস্থান ও জীবিকার পথ পুনরায় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)