নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মদনপুর বাস স্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে বন্দরের মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহসড়কটি অবরোধ করেন তারা।
এতে মহসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দিয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সড়কে টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে অবরোধ করে রেখেছে।
পুলিশ ও প্রশাসনের লোকজন তাদের নিবৃত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ কে কুপিয়ে হত্যা করা হয়।
বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় 'কিশোর গ্যাং লিডার' শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়।
এই মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মাছুম বিল্লাহ।
এদিকে রাতেই মামলার অন্যতম আসামি শেখ সিফাত ও হোয়াইট জুম্মন সহ নয়জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।