Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পিরোজপুরে চাঁদা দাবি করে বিদ্যুৎ বিভাগের কাজে বাধা,বিএনপি নেতাসহ ৪জন গ্রেপ্তার এশিয়ার নোবেল’খ্যাত 'র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার’ পেলেন....রুনা খান রাজধনী উত্তরা ফ্রেন্ডস ক্লাব,সমাধান চান প্রতিষ্ঠাতারা ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত কলকাতায় মেসিকে দেখতে গিয়ে প্রতারিত, ৩৩ হাজার দর্শকের টাকা ফেরত দিচ্ছে....সরকার সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা তিন জেলায় নতুন পুলিশ সুপার ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন একই চেয়ারে দীর্ঘদিন, বদলি ঠেকানোর অভিযোগ ক্ষমতার অপব্যবহারে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় রাজস্ব বোর্ড গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

আ জা ডেক্স

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৫:০৯ পিএম
ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের আড়ালে বিপুল অঙ্কের ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটির ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন বাণিজ্যিক দলিল ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করেন অধিদফতরের কর্মকর্তারা।

পরবর্তীতে এসব নথি এবং প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ বিশদভাবে যাচাই করে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।

রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, তাদের একটি বিশেষ দল জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক নথি ও দলিল জব্দ করা হয়।

অধিদফতরের তথ্য অনুযায়ী, জব্দ করা কাগজপত্র পর্যালোচনা এবং হিসাব যাচাই শেষে দেখা যায়, ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা মূসক বা ভ্যাট পরিশোধ করেনি।

রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলেও দাবি করেছে অধিদফতর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদঘাটিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজস্ব ফাঁকি ঠেকাতে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি, নথিপত্র যাচাই এবং নিবারক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআরের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)