Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পিরোজপুরে চাঁদা দাবি করে বিদ্যুৎ বিভাগের কাজে বাধা,বিএনপি নেতাসহ ৪জন গ্রেপ্তার এশিয়ার নোবেল’খ্যাত 'র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার’ পেলেন....রুনা খান রাজধনী উত্তরা ফ্রেন্ডস ক্লাব,সমাধান চান প্রতিষ্ঠাতারা ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত কলকাতায় মেসিকে দেখতে গিয়ে প্রতারিত, ৩৩ হাজার দর্শকের টাকা ফেরত দিচ্ছে....সরকার সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা তিন জেলায় নতুন পুলিশ সুপার ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন একই চেয়ারে দীর্ঘদিন, বদলি ঠেকানোর অভিযোগ ক্ষমতার অপব্যবহারে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে

শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১২:৩৬ এ এম
শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা

শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

বুধবার (২৬ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে স্মল মডুলার রিঅ্যাক্টরের সম্ভাবনাকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

অন্যদিকে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ক্রিস রাইট।

আধুনিক পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে এসএমআর প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয়টিও তিনি তুলে ধরেন।

আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, এসএমআর প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)