Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
অর্থ ঋন আদালতে -৭

সিটিসেলের পরিচালক, সিইও ও সিএফও’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৫ পিএম
সিটিসেলের পরিচালক, সিইও ও সিএফও’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির দায়ের করা ঋণ আদায়ের মামলায় সিটিসেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার অর্থঋণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার অর্থঋণ আদালত-৭ আসামিদের গ্রেপ্তার করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে গুলশান থানাকে নির্দেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ব্যক্তিরা হলেন—সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী, পরিচালক মো. মোরশেদ, আসগর করিম ও নাসরিন খান এবং ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মো. ফারিকুল হাসান।

আদালতের নথিপত্র অনুযায়ী, মানি এক্সিকিউশন মামলা নং ৮১০/২০২৬-এর আওতায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪(১) ধারার অধীনে আদালত এ আদেশ দেন।

ওই ধারার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঋণগ্রহিতা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ছয় মাসের আটকাদেশ রয়েছে।

এমটিবির কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটিতে ব্যাংকের দাবিকৃত অর্থের পরিমাণ ৬ কোটি ৮০ লাখ টাকা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)