ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বড় অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হলেন....রুহুল কবির রিজভী ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে ধানমণ্ডি ৩২ ভাঙচুর-লুটপাট ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে....নাহিদ ইসলাম সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে...স্বরাষ্ট্রমন্ত্রী এলজিইডির রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বৈঠক নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে আটি মজুমদার খাল খনন কাজের উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বসুন্ধরা সিটিতে তাহামসের নতুন আউটলেট উদ্বোধন

এস এম মিজান

প্রকাশ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর,২০২৫, ০৮:১৪ পিএম
বসুন্ধরা সিটিতে তাহামসের নতুন আউটলেট উদ্বোধন

রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করল দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড তাহামসের দ্বিতীয় আউটলেট।

গতকাল বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর  সন্ধায় বসুন্ধরা সিটির লেভেল ফাইভের এ ব্লকে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া,নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল।

উদ্বোধন উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে তাহামসের বিভিন্ন পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ব্র্যান্ডটির উদ্যোক্তা ইসরাত সুলতানা তোহফা বলেন, ‘আমাদের কাছ থেকে পাওয়া যাবে যেকোনো সাইজের নান্দনিক ও কাস্টমাইজড ডিজাইনের টি-শার্ট, পানির বোতল, মগ ও ফটোফ্রেম।’ উল্লেখ্য, ২০২০ সালে অনলাইনে টি-শার্ট বিক্রির মাধ্যমে তাহামসের যাত্রা শুরু হয়।

উদ্যোক্তা তোহফা তাঁর স্বামী কম্পিউটার প্রকৌশলী ও আলোকচিত্রী আশিক আহমেদ এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে উদ্যোগটি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে তাহামস। এখন ব্র্যান্ডটির পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, জিন্সসহ সব বয়সীদের জন্য বিভিন্ন ধরনের পোশাক। ফটো ক্যাপশন - তাহামসের নতুন আউটলেটের উদ্বোধনে উপস্থিত মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া, নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি ও টনি মাইকেল। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)