Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজধানী সংসদ ভবন এলাকায় ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু হজ নিবন্ধনে সাড়া নেই, প্রচারণার অভাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ বিদায়। অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ....প্রধানমন্ত্রীর সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার নেপালে বন্যার খবর সংগ্রহে কড়াকড়ি, নতুন নির্দেশনায় দেশি-বিদেশি সাংবাদিকরা কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশ মন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন....আইরিন খান ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি

মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয়

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ১১:৫২ পিএম
মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০  মন্ত্রী কে দেওয়া হয়

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন তারা।

দায়িত্বপ্রাপ্তরা প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শও দিতে পারবেন বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, আব্দুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর, নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জ এবং আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার জেলার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দায়িত্ব পেয়েছেন।

গেজেটে সুলতান সালাউদ্দিন টুকুর পাশাপাশি আরও যাদের জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, সাচিং প্রু, মো. শরীফুল আলম, মিজ্ শামা ওবায়েদ ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত, আব্দুল বারী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান।

এ ছাড়া মীর শাহে আলম, মিজ্ ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, আহমেদ সোহেল মঞ্জুর, মোহাম্মদ শামীম কায়সার, আলহাজ্ব মো. জি কে গউস, মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজানকেও বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা গেজেটে এসব দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)