Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি...ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর,২০২৫, ১১:২৪ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি...ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

এটি ছাড়া মানুষের মাঝে ভ্রাতৃত্ব, শান্তি ও উন্নয়ন কোনো কিছুই টেকসই হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি।

আজ ২৩ সেপ্টেম্বর  বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে নাগরিকদের পারস্পরিক ঐক্যের ওপর। সমাজে নানা ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির মানুষ একসাথে বাস করে। তাদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া প্রকৃত উন্নয়ন ও মানবিক পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যত দৃঢ় হবে, জাতীয় ঐক্য তত শক্তিশালী হবে এবং রাষ্ট্র দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ও সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালী জনগোষ্ঠীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)