Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ,পুলিশ উদ্ধার করেছে

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৩:২৬ পিএম
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ,পুলিশ উদ্ধার করেছে

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয়রা।

সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জ আটি গ্রাম আম্বার পাল পেপার মিলের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আনন্দ জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে তারা নদীতে মরদেহটি দেখতে পাচ্ছেন।

এ সময় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

তবে দীর্ঘ সময় পার হলেও পুলিশ ঘটনাস্থলে না আসায় স্থানীয় সাংবাদিক ফারুক হোসেনকে বিষয়টি জানানো হয়।

পরে সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়।

স্থানীয়রা জানান, মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে সাদা হয়ে গেছে।

মরদেহটির মাথা দেখা যায়নি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মরদেহের বিষয়ে একটি ফোন পেয়েছি। এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)