Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সাথে

বিকেএমইএ, এনসিসিআই ও ওই আর ভলেন্টিয়ার্সের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১০:০০ এ এম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৭ এ এম
বিকেএমইএ, এনসিসিআই ও ওই আর ভলেন্টিয়ার্সের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে বিকেএমইএ, এনসিসিআই ও ওই আর ভলেন্টিয়ার্সের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এনসিসিআই) এবং ওই আর ভলেন্টিয়ার্সের প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সাক্ষাৎকালে প্রতিনিধিবৃন্দ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন।

পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা এবং পুলিশ-ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

ব্যবসায়ী নেতৃবৃন্দ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার জন্য মতামত ব্যক্ত করে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশনা প্রদান করেন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের আশ্বস্ত করেন।

পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিকেএমইএ ও এনসিসিআই এর সহযোগিতা কামনা করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)