Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ জন

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১০:০১ পিএম
সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ জন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ,এছাড়াও বৈষম্যবিরোধী মামলা,ওয়ারেন্টভুক্ত ও মাদকসেবীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন সোনাখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।

এর আগে সোমবার থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলোঃ- মাদকসেবী নাজমুল (৩০),ওয়ারেন্টভুক্ত মামলায় মো. আনোয়ার হোসেন (৩৩), মো. ফয়সাল (২৪) ও জাহিদ হাসান।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মৃধা (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৬) ও মো. রাজিম (২২)। এ ছাড়া ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ইয়া নবী (৩৬) ।

তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাকে মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)