ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে...আন্তঃশিক্ষা বোর্ড ফিফা সভাপতির নিজ দেশ সুইজারল্যান্ডেই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ আগামী ০১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ইরান উত্তেজনায় বিশ্বজুড়ে চাপ ১০ হাজার সেনা পাঠাতে ভাবছেন ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠক আজ ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নতুন বাস্তবতা অর্থপাচার ও প্রতারণার অভিযোগে গাইবান্ধার মন্দির সভাপতি হরিদাস গ্রেফতার মেসিকে ‘ঘুম পাড়াবে’ ইংল্যান্ড, ব্রিটিশ তারকা জো কোলের হুংকার মডেল মসজিদেও হরিলুট:১৩ কোটির খরচ ২১ কোটি উল্লেখ,তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষায়...ছাত্রশিবি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা মার্কিন দূতাবাসে

সরকারি সহায়তা বেশি নিচ্ছেন বাংলাদেশিরা, তাই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

মহসিন শামিম

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১১:১৭ এ এম
সরকারি সহায়তা বেশি নিচ্ছেন বাংলাদেশিরা, তাই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত থাকার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি দায়িত্বের অংশ হিসেবে সরকার নিশ্চিত করতে চায়, অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের জন্য সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, বাংলাদেশসহ কয়েকটি দেশের অভিবাসীদের মধ্যে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই ও বাছাই-সংক্রান্ত নীতিমালা এবং প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে সেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।

তবে এই সিদ্ধান্ত শুধু অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, ব্যবসা, শিক্ষার্থী বা অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা এই স্থগিতাদেশের আওতায় নয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)